News Flash

  • Home
  • দিনের খবর
  • বারাসাতে নাগরিক সমাজের মিছিল থেকে ফেরার পথে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার মদ্যপ যুবক
Image

বারাসাতে নাগরিক সমাজের মিছিল থেকে ফেরার পথে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার মদ্যপ যুবক

বারাসাত, ৫ সেপ্টেম্বর (হি.স.): বারাসাতে নাগরিক সমাজের মিছিল থেকে বাড়ি ফেরার পথে এক মহিলার ওপর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে বারাসাত ডাকবাংলা মোড়ে নাগরিক সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শেষে বাড়ি ফেরার পথে ওই মহিলাকে লক্ষ্য করে কটূক্তি ও কুৎসিত অঙ্গভঙ্গি করে এক মদ্যপ ব্যক্তি। 

অভিযোগ, মিছিল শেষে বাড়ি ফেরার সময় মহিলার ছেলেও তার সাথে ছিল। মদ্যপ যুবকটি মহিলার ছেলের সামনেই তাকে কটূক্তি করতে থাকে। এর প্রতিবাদ জানালে ওই যুবক মহিলার ছেলেকে রাস্তায় ফেলে মারধর করে। মাকে বাঁচাতে গেলে ছেলেটিও আক্রান্ত হয় এবং আহত অবস্থায় রাস্তায় পড়ে যায়। এরপর মদ্যপ যুবকটি মহিলাকে ধাক্কা মেরে শ্লীলতাহানির চেষ্টা করে।

মহিলার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত মদ্যপ যুবককে হাতেনাতে ধরে ফেলে। মহিলার অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশকে ঘটনাস্থল থেকে ফোন করা হয়, এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

আহত মহিলার ছেলে বর্তমানে বারাসাত হাসপাতালে ভর্তি রয়েছেন। মহিলা বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, “অভয়ার বিচার চেয়ে আমরা যখন রাস্তায় প্রতিবাদ করছি, তখন আমাদের প্রতিবাদের কণ্ঠ রোধ করার জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে।” তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।

এই ঘটনার পর নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তিলোত্তমার বিচার চেয়ে শহরের বিভিন্ন প্রান্তে মিছিল চলছে। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top