সাংলি, ৫ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেসের আদর্শ মহারাষ্ট্রের ডিএনএ-তে রয়েছে। জোর দিয়ে বললেন কংগ্রেস নেতা তথা লোকসভার দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার মহারাষ্ট্রের সাংলির এক জনসভায় রাহুল গান্ধী বলেছেন, “কংগ্রেসের আদর্শ মহারাষ্ট্রের ডিএনএ-তে রয়েছে। আগে রাজনীতি হতো, কিন্তু এখন ভারতে আদর্শের লড়াই চলছে। আমরা সামাজিক অগ্রগতি চাই, কিন্তু তারা (বিজেপি) চায় যে শুধুমাত্র নির্বাচিত কয়েকজন সকল সুবিধা পান।” কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেছেন, “মহারাষ্ট্র একটি প্রগতিশীল রাজ্য। ছত্রপতি শিবাজি মহারাজ, শাহু জি মহারাজ, ফুলে জি সহ অনেকে মহারাষ্ট্র তথা সমগ্র দেশকে জীবন, অগ্রগতি এবং অনুপ্রেরণা দিয়েছেন।” রাহুল আরও বলেছেন, “আমি লোকসভার ফ্লোরে বলেছি, কংগ্রেস জাতিগত জনগণনা করবে। আমাদের জোট তা সম্পন্ন করবে।”

কংগ্রেসের আদর্শ মহারাষ্ট্রের ডিএনএ-তে রয়েছে : রাহুল গান্ধী
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















