News Flash

  • Home
  • দিনের খবর
  • যে কোনও উন্নয়নশীল দেশের কাছে সিঙ্গাপুর অনুপ্রেরণা : প্রধানমন্ত্রী
Image

যে কোনও উন্নয়নশীল দেশের কাছে সিঙ্গাপুর অনুপ্রেরণা : প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর, ৫ সেপ্টেম্বর (হি.স.): যে কোনও উন্নয়নশীল দেশের কাছে সিঙ্গাপুর হল অনুপ্রেরণা। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আপনার উষ্ণ অভ্যর্থনার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। আপনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণের পর এটি আমাদের প্রথম সাক্ষাৎ। আমার পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমি আত্মবিশ্বাসী যে ৪জি-এর নেতৃত্বে সিঙ্গাপুর আরও দ্রুত এগিয়ে যাবে। সিঙ্গাপুর শুধুমাত্র একটি অংশীদার দেশ নয়। সিঙ্গাপুর প্রতিটি উন্নয়নশীল দেশের জন্য অনুপ্রেরণা। আমরা ভারতে অনেক সিঙ্গাপুর তৈরি করতে চাই। আমি খুশি যে আমরা এই দিকে যৌথ প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের মধ্যে যে মন্ত্রী পর্যায়ের গোলটেবিল স্থাপিত হয়েছে তা একটি পাথব্রেকিং মেকানিজম। দক্ষতা, ডিজিটালাইজেশন, গতিশীলতা, উন্নত উৎপাদন, এআই, স্বাস্থ্যসেবা, স্থায়িত্ব এবং সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রে এই উদ্যোগ সহযোগিতার প্রতীক হয়ে উঠেছে।”

Releated Posts

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top