News Flash

  • Home
  • দিনের খবর
  • গত আগস্টে ১০২৪টি পণ্যবাহী রেক আনলোড এনএফ রেলের
Image

গত আগস্টে ১০২৪টি পণ্যবাহী রেক আনলোড এনএফ রেলের

গুয়াহাটি, ৪ সেপ্টেম্বর (হি.স.) : চলতি বছরের আগস্ট মাসে ১,০২৪টি পণ্যবাহী রেক আনলোড করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। এফসিআই-এর চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্যশস্য, সার, সিমেন্ট, কয়লা, শাক-সবজি, অটো, ট্যাংকের মতো পণ্য ও অন্যান্য সামগ্রী গত মাসে মাসে পরিবহণ করে নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।

আগস্ট মাসে অসমে পণ্যবাহী ট্রেনের ৫৮৯টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ২৯১টি রেকে অত্যাবশ্যক সামগ্রী ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৬১টি রেক, নাগাল্যান্ডে ১৭টি রেক, অরুণাচল প্রদেশে ১০টি রেক, মণিপুরে একটি রেক এবং মিজোরামে তিনটি রেক আনলোড করা হয়েছে।

এছাড়া, আগস্টে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২০৪ পণ্যবাহী রেক ও বিহারে ১৩৯টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে।

গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণ কাজের দ্রুত সম্পাদন করা, আধুনিক টার্মিনাল হ্যান্ডলিং সুবিধার ফলে অন্তর্মুখী ও বহির্মুখী পণ্য পরিবহণের চলাচল বৃদ্ধি ঘটেছে। সমস্ত পর্যায়ে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্ন অ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিঙের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। বুধবার এক প্রেসবার্তায় এ খবর জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

Releated Posts

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top