News Flash

  • Home
  • খেলা
  • পন্ডিচেরিতে ক্রিকেট : তৃতীয় ম্যাচে মহারাষ্ট্রের কাছেও পরাজিত ত্রিপুরা

পন্ডিচেরিতে ক্রিকেট : তৃতীয় ম্যাচে মহারাষ্ট্রের কাছেও পরাজিত ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। তৃতীয় ম্যাচেও হারলো ত্রিপুরা। প্রতিপক্ষ মহারাষ্ট্র প্রত্যাশিতভাবেই ২২৪ রানের বড় ব্যবধানে ত্রিপুরা কে পরাজিত করেছে। পন্ডিচেরিতে আয়োজিত ৯০ ওভারের দুই দিনের ম্যাচে ত্রিপুরা পরপর তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে। তৃতীয় ম্যাচে মহারাষ্ট্র ২২৪ রানের বড় ব্যবধানে জয়ী হওয়ার সুবাদে তারা চূড়ান্ত পর্যায়ে তথা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। মঙ্গলবার ম্যাচের প্রথম দিনে মহারাষ্ট্র প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দিনভর খেলে ৮৩.৩ ওভারে ৩৩৭ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে অধিনায়ক হার্শাল কাটের ১০৯ রান, দ্বিগবিজয় যাদবের ৫৮ রান, প্যাটেল মেহুলের ৪২ রান এবং সিদ্ধার্থ মাহাত্রের ৩৪ রান উল্লেখযোগ্য ছিল। আনন্দ থেঙ্গে করেছে ত্রিশ রান। রাজ্য দলের বোলার দুর্লভ রায় ৫৬ রানে তিনটি এবং ইন্দ্রজিৎ দেবনাথ, দেবরাজ দে ও সরাব সাহানী প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছিল। আনন্দ ভৌমিক এর দখলে ছিল একটি উইকেট। আজ বুধবার ম্যাচের দ্বিতীয় তথা অন্তিম দিনে ত্রিপুরার ব্যাটার্সরা ৩৬.৫ খেলে ১১৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বড় স্কোর বলতে আনন্দ ভৌমিকের ৩০ রান উল্লেখ করার মতো। অরিন্দম বর্মন পেয়েছেন ১৭ রান। মহারাষ্ট্রের বোলার প্রশান্ত সোলাঙ্কি একাই পাঁচটি উইকেট তুলে নেয় ১৯ রানের বিনিময়ে। এছাড়া, সানি পন্ডিত ৩২ রানে তিনটি এবং আনন্দ ঠ্যাঙ্গে ও নাদিম শেখ একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top