News Flash

  • Home
  • খেলা
  • শ্যামসুন্দর কোং চন্দ্র স্মৃতি লীগে আজ এগিয়ে চল – রামকৃষ্ণ, ফরোয়ার্ড – বুলেটস

শ্যামসুন্দর কোং চন্দ্র স্মৃতি লীগে আজ এগিয়ে চল – রামকৃষ্ণ, ফরোয়ার্ড – বুলেটস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ডিভিশন লীগ ফুটবলে আগামীকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ইতোমধ্যে টুর্নামেন্টের নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল প্রথম ম্যাচটি হয়ে গেলে দ্বিতীয় রাউন্ডে ৮টি দলের দুটি করে ম্যাচ খেলা হয়ে যাবে। আগামীকাল টুর্নামেন্টের ৬ষ্ঠ দিনে বিকেল সাড়ে তিনটায় দিনের প্রথম খেলায় এগিয়ে চল সংঘ এবং রামকৃষ্ণ ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাইন বুলেটস  কে ২-১ গোলে হারিয়ে এগিয়ে চল সংঘ এক ধাপ এগিয়ে রয়েছে। প্রতিপক্ষ রামকৃষ্ণ ক্লাবকে প্রথম ম্যাচে ফরোয়ার্ড ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে নাইন বুলেটস এর কাছে ০-৩ গোলে হেরে পয়েন্ট খোয়াতে হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফ্লাডলাইটে দিনের দ্বিতীয় খেলায় ফরোয়ার্ড ক্লাব ও নাইন বুলেটস ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। ফরোয়ার্ড ক্লাব প্রথম ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট পেলেও দ্বিতীয় ম্যাচে ব্লাড মাউসের কাছে ০-২ গোলে হেরে কিছুটা পিছিয়ে পড়েছে। নাইন বুলেট ক্লাব ও প্রথম ম্যাচে এগিয়ে চলো সংঘের কাছে এক দুই গোলে হেরে পয়েন্ট খোয়ালেও দ্বিতীয় ম্যাচে রামকৃষ্ণ ক্লাব কে ৩-০ গোলে হারিয়ে পুরো ৩ পয়েন্ট পেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। নিছক অর্থে আগামীকাল দুটি ম্যাচ-ই বেশ গুরুত্বপূর্ণ। দর্শকরাও মাঠে আসছেন খেলা দেখতে। সেটাও একটা ভালো দিক বলা যেতে পারে। আগামীকালের ম্যাচে এগিয়ে চলো বনাম রামকৃষ্ণ এবং ফরোয়ার্ড বনাম নাইন বুলেটস এর মধ্যে কোন দল জয়ের হাসি হেসে ঘরে ফেরে তাই এখন দেখার বিষয়। আগামীকাল দুটি ম্যাচেই ৪টি দল সাফল্যের লক্ষ্যে মাঠে নামবে। আজ বুধবার বিরতি পেয়ে প্রতিটি দলের খেলোয়াড়রা প্রয়োজনীয় অনুশীলনের ফাঁকে আগের ম্যাচের ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা করে নিজেদের মধ্যে তা সংশোধন করে নেওয়ার লক্ষ্যে মনোবল বাড়িয়ে নিয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top