News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় বিপর্যস্ত মানুষের ক্ষতিপূরণ, নদী ভাঙ্গন রোধ ও ধলাই নদীর বাঁধ সংস্কার করা সহ ছয় দফা দাবিতে মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত কমলপুর প্রদেশ কংগ্রেস
Image

বন্যায় বিপর্যস্ত মানুষের ক্ষতিপূরণ, নদী ভাঙ্গন রোধ ও ধলাই নদীর বাঁধ সংস্কার করা সহ ছয় দফা দাবিতে মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত কমলপুর প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৪ সেপ্টেম্বর: বন্যায় বিপর্যস্ত মানুষের ক্ষতিপূরণ এবং ধলাই নদীর বাঁধ সংস্কার, ও নদী ভাঙ্গন রোধের জন্য ছয় দফা দাবির পরিপ্রেক্ষিতে বুধবার কমলপুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে কমলপুর প্রদেশ কংগ্রেস।

সম্প্রতি কমলপুর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের ক্ষতিপূরণ, নদী ভাঙ্গন রোধ ও ধলাই নদীর বাঁধ সংস্কার করা সহ ছয় দফা দাবিতে বুধবার কমলপুর মহকুমাশাসক লালরিং হেতা ডার্লিংয়ের নিকট ডেপুটেশন প্রদান করা হয়।

ডেপুটেশনকালে উপস্থিত ছিলেন ধলাই জেলা কংগ্রেস সভাপতি অনিল চন্দ্র দাস, কমলপুর ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত মালাকার, সুরমা ব্লক কংগ্রেস সভাপতি রতন চন্দ, কংগ্রেস নেতা সমীর দাস সহ অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top