News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক কলেজ পড়ুয়া ছাত্রের
Image

সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক কলেজ পড়ুয়া ছাত্রের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৪ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু। হয়েছে। মৃত ছেলের নাম আনন্দ জমাতিয়া(২১)। বুধবার এই  ঘটনাটি সংঘটিত হয়েছে  বিশ্রামগঞ্জ এলাকায়।

জানা গেছে, বুধবার নিজ বাইক নিয়ে উদয়পুর নেতাজি কলেজের উদ্দেশ্যে বের হয় আনন্দ জমাতিয়া। কলেজ থেকে ফেরার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে এই ছাত্র। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসে বিশ্রামগঞ্জ হাসপাতালে।

কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু জিবি হাসপাতালে যাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে কলেজ ছাত্র আনন্দ জমাতিয়া। আর একমাত্র পুত্রের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালের মধ্যে কান্নায় ভেঙ্গে পড়েন সন্তান হারা মা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top