গুরুগ্রাম, ৪ সেপ্টেম্বর (হি.স.): অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজল হরিয়ানার গুরুগ্রাম। প্রবল বৃষ্টিতে রাস্তায় জল জমে ভোগান্তির শিকার হয়েছেন বহু মানুষ। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বুধবার দুপুরে গুরুগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে অনেক এলাকায় জল জমে যায়, বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতি তৈরি হয়েছে। পুরানো গুরুগ্রাম-দিল্লি এবং সোহনা সড়ক, রাজীব চক, হিরো হোন্ডা চক, সুবাস চক এবং আরও অনেক এলাকায় যানবাহন চলচল স্তব্ধ হয়ে পড়ে। নিচু এলাকাগুলো জলে তলিয়ে গিয়েছে।মঙ্গল ও বুধবারের মধ্যবর্তী রাতেও গুরুগ্রাম এবং এর আশেপাশের অঞ্চলের বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিতে গুরুগ্রামে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, হরিয়ানার ফরিদাবাদ, নুহ, পালওয়াল, ভিওয়ানি, চরকি দাদরি, ঝাজ্জার এবং রোহতকের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

অবিশ্রান্ত বর্ষণে গুরুগ্রামে জল জমে ভোগান্তি, স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত
Releated Posts
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

















