News Flash

Image

কলকাতা থেকে জেলায় বুধবার ফের রাত দখলের ডাক

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : বুধবার ফের রাত দখলের ডাক। কলকাতা থেকে জেলায় এদিন ফের দিকে দিকে রাত দখলের ডাক। রাত ৯ থেকে ১০টা আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এদিন আর জি করের আন্দোলনে যোগ দিচ্ছে নির্যাতিতার পরিবারও।

গত ৯ আগস্ট আর জি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা ঘটে। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে। তার আগে ‘বিচার পেতে আলোর পথে’র ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের আহ্বান রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা ঘরের আলো নিভিয়ে কোনও প্রদীপ বা মোমবাতি নিয়ে বাইরে বেরিয়ে আসুন। নিজেদের এলাকাতেই মানব বন্ধন গড়ার আহ্বানও জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

সুবিচারের দাবিতে এই কর্মসূচি বলেই জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ডা. অনিকেত মাহাতো জানান, রাত ৯টা থেকে আলো বন্ধ রাখব। আলো বন্ধ করে বাইরে বেরিয়ে আসুন অভয়ার বিচারের দাবিতে। যে যেভাবে পারবেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন।”      

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top