সিঙ্গাপুর, ৪ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সিঙ্গাপুর পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স উয়ং-এর আমন্ত্রণে তাঁর এই সিঙ্গাপুর সফর। উভয় নেতা ভারত – সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈষয়িক বিষয়গুলি নিয়েও মত বিনিময় করবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী প্রায় ৬ বছর পর সিঙ্গাপুর গেলেন। সিঙ্গাপুরের সঙ্গে ভারতের বিরাট প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। একই সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগের উন্নতি ঘটছে। আশিয়ান দেশগুলির মধ্যে সিঙ্গাপুর হল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গাপুর শীর্ষ রয়েছে। বুধবার সিঙ্গাপুরে পৌঁছনোর পর ঢোল ও করতালে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী নিজেও ঢোল বাজান।

সিঙ্গাপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী, ঢোল ও করতালে অভ্যর্থনা প্রবাসীদের
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















