News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে : রাহুল গান্ধী
Image

জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে : রাহুল গান্ধী

রামবান, ৪ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। বুধবার জম্মু ও কাশ্মীরের রামবানে এক নির্বাচনী জনসভায় এই দাবি করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রামবানের নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছেন, “ভারতের ইতিহাসে প্রথমবার রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রথমে রাজ্য করা হয়েছিল, একটি রাজ্য বিলুপ্ত করা হয়েছে এবং জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।”রাহুল গান্ধী বলেছেন, “প্রথমত জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, কারণ শুধু আপনাদের রাজ্যই ছিনিয়ে নেওয়া হয়নি, আপনাদের অধিকার, আপনাদের সম্পদ, সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। ১৯৪৭ সালে আমরা একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছি, আমরা দেশকে একটি সংবিধান দিয়েছি। এখন জম্মু ও কাশ্মীরে একজন রাজা আছেন, তার নাম এলজি (উপ-রাজ্যপাল)।”রাহুল গান্ধী আরও বলেছেন, “আমাদের প্রথম পদক্ষেপ হবে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া। আমরা চেয়েছিলাম আপনারা নির্বাচনের আগেই যেন রাজ্যের মর্যাদা ফিরে পান এবং জম্মু ও কাশ্মীর রাজ্য হওয়ার পরে নির্বাচন হবে। বিজেপি এটা চায় না। তারা চেয়েছিল আগে নির্বাচন হোক এবং তারপর রাজ্যের কথা বলুক। বিজেপি চায় অথবা না চায়, ইন্ডি জোট তাঁদের ওপর চাপ সৃষ্টি করবে এবং জম্মু ও কাশ্মীরের মানুষ রাজ্যের মর্যাদা পাবে।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top