News Flash

  • Home
  • দিনের খবর
  • প্যারিস প্যারালিম্পিক্স: পদক তালিকায় ভারতের অবস্থান এখন ১৭ নম্বরে
Image

প্যারিস প্যারালিম্পিক্স: পদক তালিকায় ভারতের অবস্থান এখন ১৭ নম্বরে

প্যারিস, ৪ সেপ্টেম্বর (হি.স.): প্যারিস প্যারালিম্পিক্সের ষষ্ঠ দিনটা দারুন কাটল ভারতের। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারত তুলে নিয়েছে  পাঁচটি পদক। দুটি রুপো জিতেছেন শরদ কুমার এবং অজিত সিং। ব্রোঞ্জ জিতেছেন সুন্দর সিং গুর্জর, মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং দীপ্তি জীবনজি (মহিলাদের ৪০০ মিটার টি২০ ইভেন্টে)। এর ফলে ষষ্ঠ দিনের শেষে প্যারিসে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ২০ (তিনটি সোনা, সাতটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ)। আপাতত পদক তালিকায় ১৭ নম্বরে আছে।

উল্লেখ্য গত টোকিয়ো অলিম্পিকে  ভারত মোট ১৯টি পদক জিতেছিল। পেয়েছিল ৩টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ।

এদিকে চীন মোট ১১৫ টি পদক নিয়ে রয়েছে শীর্ষস্থানে। তারা পেয়েছে ৫৩টি সোনা, ৪০টি রুপো ও ২২ টি ব্রোঞ্জ। দ্বিতীয় স্থানে আছে গ্রেট ব্রিটেন।তাদের মোট পদক সংখ্যা ৬১টি। এর মধ্যে সোনা ৩০টি, ১৮টি রুপো ও ১৩ টি ব্রোঞ্জ। তৃতীয় স্থানে আছে আমেরিকা। তারা পেয়েছে ৫৩টি পদক। তার মধ্যে আছে ২০টি সোনা, ২২টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top