News Flash

  • Home
  • দিনের খবর
  • আমানাতুল্লাহ খানকে গ্রেফতার করল ইডি, দলীয় বিধায়কের বাড়িতে গেলেন সঞ্জয়
Image

আমানাতুল্লাহ খানকে গ্রেফতার করল ইডি, দলীয় বিধায়কের বাড়িতে গেলেন সঞ্জয়

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): আম আদমি পার্টি (এএপি)-র বিধায়ক আমানাতুল্লাহ খানকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। আটক করার পর তাঁকে দিল্লিতে নিজেদের দফতরে নিয়ে যান ইডি-র আধিকারিকরা। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। দিল্লি ওয়াকফ বোর্ডে নিয়োগ এবং প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি লিজ দেওয়ার অভিযোগে অনিয়ম সংক্রান্ত মামলায় ইডি গ্রেফতার করেছে এই এএপি বিধায়ককে।সোমবার সকালেই আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান দাবি করেন, “ইডি আমার বাড়িতে এসেছে, আমাকে গ্রেফতার করতে।” এরপর এক ভিডিও বার্তায় আমানাতুল্লাহ খান বলেছেন, “এখন সকাল ৭টা। তল্লাশি ওয়ারেন্টের নামে ইডি আমাকে গ্রেফতার করতে আমার বাসভবনে এসেছে। আমার শাশুড়ির ক্যান্সার ধরা পড়েছে। চারদিন আগে তাঁর অপারেশন হয়েছে। সেও আমার বাড়িতে। আমি তাঁদের (ইডি) কাছে চিঠি লিখেছি এবং প্রতিটি নোটিশের জবাব দিয়েছি। তাঁদের উদ্দেশ্য একটাই, আমাকে গ্রেফতার করা এবং আমাদের কাজ বন্ধ করা। গত দুই বছর ধরে এসব লোকজন আমাকে হয়রানি করছে, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। প্রতিদিন, তাঁরা শুধু আমার নয়, আমার পুরো দলের জন্যই কোনও না কোনও সমস্যা তৈরি করছে… আমরা তাদের কাছে মাথা নত করব না, তাঁদের ভয়ও করব না, তাঁরা আমাদের জেলে পাঠাবে। আমি আশাবাদী যে, আমরা আগে যেভাবে আদালতে ন্যায়বিচার পেয়েছি, এবারও আমরা ন্যায়বিচার পাব।” ইডি এদিন সকালে আমানাতুল্লাহর বাসভবনে তল্লাশি অভিযান চালায়, পর তাঁকে আটক করে নিজেদের দফতরে নিয়ে যায়। এরপরই আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় এই এএপি বিধায়ককে। দলীয় বিধায়ক গ্রেফতার হওয়ার আমানাতুল্লাহর বাড়িতে যান এএপি সাংসদ সঞ্জয় সিং। আমানাতুল্লাহর পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দেন তিনি।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top