News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ইডি-কে : সঞ্জয় সিং
Image

বিজেপির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ইডি-কে : সঞ্জয় সিং

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): বিজেপির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ইডি-কে, সোমবার এমনই অভিযোগ করলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। দলের বিধায়ক আমানতুল্লাহ খানের বাড়িতে ইডি-র অভিযান প্রসঙ্গে সঞ্জয় সিং বলেছেন, “ইডি-কে সুপ্রিম কোর্ট বারবার ভর্ৎসনা করছে, তাদের বারবার সতর্কও করা হচ্ছে, যাতে তারা যেন বিদ্বেষের সঙ্গে তদন্ত না করেন, তাদের একমাত্র লক্ষ্যই হল মানুষকে জেলে রাখা। এরপরও আজ ইডি আমানতুল্লাহ খানের বাড়িতে অভিযান চালিয়েছে, এবং এমন সময় যখন তাঁর শাশুড়ি ক্যান্সারে অসুস্থ এবং অপারেশন হয়েছে। আমানতুল্লাহ খানের আইনজীবী ইডি-কে চিঠি দিয়েছেন এবং সময় চেয়েছিল।”এএপি সাংসদ সঞ্জয় সিং আরও বলেছেন, “২০১৬ সালে সিবিআই একটি মামলা নথিভুক্ত করেছিল। দীর্ঘ ৬ বছর তদন্তের পর, সিবিআই বলেছিল যে আমানতুল্লাহ খান কোনও ঘুষ নেননি, তিনি কোনও অর্থনৈতিক অপরাধ করেননি, সিবিআই তাঁকে গ্রেফতারও করেনি, এরপরও ইডি নিজেদের মামলা বন্ধ করেনি। ২০২৩ সালে ইডি আমানতুল্লাহ খানের বাড়িতে অভিযান চালায় এবং ১৩ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। ২০১৬ সালের একই মামলায় সোমবার আবার ইডি তার বাড়িতে পৌঁছেছে।” উল্লেখ্য, এএপি বিধায়ক আমানতুল্লাহ খানকে এদিন ইডি আধিকারিকরা আটক করেছেন।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top