ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য দল গঠনের উদ্দেশ্যে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। আসামে পূর্বোত্তর আসর তথা নর্থ ইস্ট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। আগামী সাত থেকে দশ সেপ্টেম্বর আসামে নর্থ ইস্ট ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শিপে টিম পাঠানোর লক্ষ্যে রাজ্য দল গঠনের সিলেকশন ট্রায়াল ক্যাম্প ডেকেছে ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশন। আগামীকাল রাজধানীর এন এস আর সি সি-তে সকাল আটটায় দল গঠনের বাছাই শিবির অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব ১৯ ছেলে ও মেয়ে এবং সিনিয়র পুরুষ ও মহিলা বিভাগে রাজ্য দল গঠন করা হবে। ইচ্ছুক ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার জন্য ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক রূপক সাহা অনুরোধ জানিয়েছেন।
আসামে পূর্বোত্তর ব্যাডমিন্টন : রাজ্য দল গঠনের সিলেকশন ট্রায়াল আজ
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















