News Flash

  • Home
  • প্রধান খবর
  • মালদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নাবালক মাঝির, বন্যা কবলিত এলাকায় শোকের ছায়া
Image

মালদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নাবালক মাঝির, বন্যা কবলিত এলাকায় শোকের ছায়া

মানিকচক, ১ সেপ্টেম্বর (হি.স.): মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনী এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। শনিবার সন্ধ্যায় যাত্রী নিয়ে নৌকা পারাপারের সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কিশোর নাবালক মাঝি ছোটু চৌধুরীর। বাড়ি ভূতনীর দক্ষিণ চন্ডীপুর এলাকায়। দিনভর বন্যা কবলিত এলাকায় টাকার বিনিময়ে যাত্রী পারাপার করছিল ছোটু।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শেষবারের মতো মথুরাপুর ভূতনী ব্রিজের কাছ থেকে যাত্রী নিয়ে উত্তর চন্ডীপুরের খোশবোরটোলায় পৌঁছায় ছোটু। যাত্রা শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল সে, কিন্তু ঠিক সেই সময় কয়েকজন যাত্রী তাকে জোর করে ভূতনী ব্রিজের কাছে যেতে বাধ্য করে।

ব্রিজের দিকে যাওয়ার পথে মথুরাপুর শংকরটোলার কাছে তার নৌকার বৈঠার বাঁশ কোনওভাবে বিদ্যুতের এগারো হাজার ভোল্টবাহী তারে লেগে যায়, ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।

রবিবার সকালে খবর পেয়ে এন.ডি.আর.এফ-এর টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে কিশোর মাঝির নিথর দেহ উদ্ধার করে।

এই ঘটনায় ভূতনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকাল থেকে পুলিশ প্রশাসনের তরফে ভূতনী ব্রিজ সংলগ্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়। সিভিক ভলান্টিয়াররা নৌকার মাঝিদের বিদ্যুতের তারের নিচ দিয়ে সাবধানে নৌকা চালানোর নির্দেশ দেন, যাতে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top