News Flash

  • Home
  • দেশ
  • উড়ানের পরই আচমকাই যাত্রী সহ নিখোঁজ রাশিয়ার হেলিকপ্টার

উড়ানের পরই আচমকাই যাত্রী সহ নিখোঁজ রাশিয়ার হেলিকপ্টার

 মস্কো, ৩১ আগস্ট (হি.স.) :  পূর্ব কামচাটকা উপদ্বীপের কাছ থেকে মাঝ আকাশে আচমকাই নিখোঁজ রাশিয়ার হেলিকপ্টার । তিনজন কর্মী সহ মোট ২২ জন ছিলেন ওই হেলিকপ্টারে। শনিবার হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই হেলিকপ্টারটির খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।জানা গিয়েছে, এদিন সকালে ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি বেস ক্যাম্প থেকে কামচাটকার নিকোলভা গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল এমআই-৮টি হেলিকপ্টারটি। কিন্তু কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির সঙ্গে। সূত্রের খবর, যে এলাকা থেকে হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে, সেইসময় সেখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তাছাড়া ঘন কুয়াশাও ছিল। নিখোঁজ হেলিকপ্টারটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল। পাশাপাশি একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। বিমান পরিবহণ সংক্রান্ত কোনও নিয়ম লঙ্ঘন করেছিল কি না হেলিকপ্টারটি, তা খতিয়ে দেখবে সেই কমিটি।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top