News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী আগামীকাল জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন
Image

প্রধানমন্ত্রী আগামীকাল জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন

নয়াদিল্লী, ৩০ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ৩১ আগস্ট তারিখে নয়াদিল্লির ভারত মণ্ডপমে  সকাল ১০-টায় জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এই উপলক্ষে, প্রধানমন্ত্রী ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় রাখতে একটি স্মারক ডাকটিকিট ও মুদ্রা উন্মোচন করবেন।

ভারতের সুপ্রীম কোর্ট কর্তৃক আয়োজিত দুই দিনের এই সম্মেলনে পাঁচটি কার্যবাহী  অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনগুলোতে জেলা বিচার বিভাগ সম্পর্কিত বিষয়গুলি যেমন পরিকাঠামো এবং মানবসম্পদ, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক আদালত কক্ষ, বিচার বিভাগীয় নিরাপত্তা এবং বিচারিক সুস্থতা, মামলার বিষয়, ব্যবস্থাপনা এবং বিচার বিভাগীয় প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি, কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব), ভারতের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top