News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে অশান্তি অব্যাহত, বনধে স্তব্ধ বেঙ্গালুরু
Image

কর্ণাটকে অশান্তি অব্যাহত, বনধে স্তব্ধ বেঙ্গালুরু

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (হি.স.): কাবেরী নদীর জলবন্টন ইসু্যতে অশান্তি অব্যাহত কর্ণাটকে| সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদে karnatakaশুক্রবার বনধ পালিত হয়েছে কর্ণাটকে| বিক্ষোভকারীদের সমর্থণ জানিয়ে বনধে সাড়া দিয়েছেন রাজ্যবাসীও| বনধের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বেঙ্গালুরুতে| সেখানে স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস সবই বন্ধ ছিল| শুধু বেঙ্গালুরুই নয়, বনধে ব্যাপক সাড়া পড়েছে গোটা রাজ্যে| বনধকে সমর্থণ জানিয়ে রাস্তায় নামেনি কোনও গণপরিবহণ পরিষেবা| বেঙ্গালুরুতে কাজ বন্ধ ছিল প্রায় সমস্ত বেসরকারি অফিসে| উইপ্রো, ইনফোসিস-এর মতো তথ্য প্রযুক্তি সংস্থাগুলিও এদিন ছুটি ঘোষণা করেছে| বন্ধ ছিল ব্যাঙ্ক, পেট্রোল পাম্প, হোটেল ও শপিং মলগুলিও|
গত সোমবার শীর্ষ আদাল কর্ণাটক সরকারকে নির্দেশ দেয়, আগামী ১০ দিন কাবেরী নদী থেকে প্রতিদিন ১৫ হাজার কিউসেক জল তামিলনাড়ুকে দিতে হবে| তারপর থেকেই শুরু হয় বিক্ষোভ| বিক্ষোভকারীদের দাবি, কাবেরী নদীর জলস্তর স্বাভাবিকের থেকে নীচে নেমে গিয়েছে| পানীয় জলের অভাব দেখা দিয়েছে রাজ্যের মধ্যেই| চাষের জন্য প্রয়োজনীয় জলটুকুও পাচ্ছেন না কৃষকরা| এমতাবস্থায় পড়শি রাজ্যকে জল দিলে তাঁদের চলবে কী করে?

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top