News Flash

Image

চার লক্ষ টাকার হেরোইন সহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ আগস্ট: ফের যানবাহন চেকিং এর সময় এক বাইক থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বাইক আরোহীকেও আটক করা হয়েছে।

ধর্মনগর মহকুমার অন্তর্গত কামেশ্বর রাধারমন মন্দিরের পাশে, ধর্মনগর থেকে বাগবাসা যাওয়ার পথে, ধর্মনগর আরক্ষা দপ্তরের পুলিশ  যানবাহন চেকিং করছিল। এই সময়, বাগবাসা থেকে ধর্মনগরের দিকে আসছিল টিআর০২সি৪৬৫৭  নম্বরের একটি মোটরবাইক। পুলিশ সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে বাইকটি ফেলে চালক দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ দ্রুত তাকে ধাওয়া করে আটক করে। বাইকটির তল্লাশি চালানোর সময়, তার ভেতর থেকে দুটি প্লাস্টিক বাক্সের ভেতরে লুকানো অবস্থায় ২৫ গ্রাম হেরোইনসহ হেরোইন ভর্তি ১০০টি কৌটা উদ্ধার হয়।

এই হেরোইনের কালোবাজার মূল্য ৪ লক্ষ টাকারও বেশি হতে পারে বলে জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

তিনি আরও জানান, হেরোইনসহ গ্রেপ্তার হওয়া বাইক চালকের নাম রাধা মানিক হালাম, তার বাড়ি বাগবাসা থানার অন্তর্গত জৈথাং এডিসি ভিলেজের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এনডিপিএস মামলা নথিভুক্ত রয়েছে।

ধর্মনগর আরক্ষা দপ্তরের পুলিশ তাকে গ্রেফতার করে নতুন একটি এনডিপিএস মামলা দায়ের করেছে।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার, ডি সি এম জিনিয়াস দেববর্মা, এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top