News Flash

Image

গ্রেপ্তার এক কুখ্যাত মানবপাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: মধুপুর থানাধীন কৈয়াঢ়েপা ২নং ওয়ার্ড থেকে এক মানব পাচারকারীকে আটক করেছে মধুপুর থানার পুলিশ। আটক মানব পাচারকারীর নাম বিজয় দাস। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে।

মধুপুর থানা এলাকা দিয়ে আন্তর্জাতিক সীমান্ত পথে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে। মানব পাচারকারীদের হাত ধরে তারা প্রতিনিয়ত রাজ্যে অনুপ্রবেশ করে চলেছে। দুই বাংলাদেশি মহিলাকে পাচারের সঙ্গে সরাসরি জড়িত ছিল মধুপুর থানা এলাকার কৈয়াটেপার দুই নম্বর ওয়ার্ডের বিজয় দাস নামে এক মানব পাচারকারী। আটক ২ বাংলাদেশী মহিলার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মানব পাচারকারীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে।

মামলা গৃহীত হওয়ার পর থেকেই মানব পাচারকারী বিজয় দাস পালিয়ে বেড়াচ্ছিল। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কারা জড়িত রয়েছে তাদের নাম ধাম উদ্ধার করার চেষ্টা চালাবে পুলিশ।

Releated Posts

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026

প্রাক্তন ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, কমলপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৯ জুন: ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত পিএম শ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এক শিক্ষকের…

ByByReshmi Debnath Jun 20, 2026

স্বামী হত্যার মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড, কমলপুর আদালতের রায়

নিজস্ব কমলপুর, ১৯ জুন: স্বামীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় এক মহিলাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কমলপুরের অতিরিক্ত…

ByByReshmi Debnath Jun 20, 2026

নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ব্ল্যাকমেইল: উদয়পুরে স্কুল শিক্ষকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন:  শিক্ষক-ছাত্রীর পবিত্র সম্পর্কে চরম কলঙ্কলেপন। এক নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণ ও আপত্তিকর ভিডিওর…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top