News Flash

Image

ফের বিশালগড়ে চুরি

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৮ আগস্ট: বিশালগড়ের  বিস্তীর্ণ এলাকায় চোরের দৌরাত্ম চরম আকার ধারণ করেছে। এক মহিলার ঘর থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ,গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল।

বিধবা মহিলা সাহেনা খাতুনের শেষ সম্বলটুকুও রাতের আঁধারে চুরি করে নিয়ে গেল চোরের দল। ১৫ বছর আগে স্বামী মারা যায়। মানুষের বাড়ি কাজ করে কঠোর পরিশ্রম করে দুই মেয়েকে বিয়ে দেয়। ভাতার টাকা ও কাজের টাকা তিল তিল করে জমাতে থাকে একটা ঘর বানানোর জন্য। কিছুদিন আগে সরকারি ঘরের টাকা তুলে আনে। গতকাল মেয়ের বাড়ি বেড়াতে গেলে ঘর থেকে ৫০ হাজার টাকা ও গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় চোর।

একেবারে অসহায় অবস্থায় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। ঘটনা বিশালগড় থানাধীন দুর্গানগর হাসান হোসেনপাড়া। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top