News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের ‘ধর্ষণ বিরোধী কঠোর আইন’-এর পক্ষে সওয়াল অভিষেকের
Image

ফের ‘ধর্ষণ বিরোধী কঠোর আইন’-এর পক্ষে সওয়াল অভিষেকের

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.) : ‘ধর্ষণ বিরোধী কঠোর আইন’ আনার দাবিতে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার দলের প্রতিষ্ঠাবর্ষ উপলক্ষে ময়দানের সভায় তিনি বলেন, ‘ভারতে ধর্ষণ বিরোধী কঠোর আইন আনা উচিত কিনা আপনারাই বলুন? এক থেকে দুই মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। বিজেপির নেতাদের বলব যাঁরা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তাঁরা সংসদ অভিযান করে ধর্ষণ বিরোধী কঠোর আইন আনার দাবি তুলুন।

তিনি বলেন, “আমি বলছি এদের (বিজেপির) সেই ক্ষমতা নেই। তাহলে সবার আগে জেলে যাবে বিজেপি লোকরা। কেন্দ্র এই আইন আনার জন্য পদক্ষেপ না করলে আমি প্রাইভেট মেম্বার্স বিল পেশ করব সংসদে।’

এনসিআরবি-র রিপোর্ট উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গত ১০ বছরে সবথেকে বেশি মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনায় যে রাজ্য প্রথম তা উত্তরপ্রদেশ, দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। পারলে বিজেপি শাসিত এই চার রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলবেন।’

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top