কলকাতা, ২২ আগস্ট (হি. স. ) : আর জি কর হাসপাতালের চিকিৎসক মৃত্যুর ঘটনায় যাতে শহর জুড়ে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হতে না পারে এজন্য সচেষ্ট রাজ্য সরকার পুলিশ এবং প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সদর দফতর আলিপুরে যাতে কোনওরকম অশান্তি বাধাতে পারে কেউ আগাম সতর্কতা হিসেবে কলকাতাল পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল এর স্বাক্ষরিত এক নির্দেশ জারি করা হয়েছে। তদানুযায়ী, আলিপুর থানা এলাকার মধ্যে নিম্নলিখিত চারিদিকে পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ। লাঠিসোঁটা সঙ্গে রাখা যাবে না। মারাত্মক অস্ত্রশস্ত্র সঙ্গে যেন না থাকে এবং তা সম্পূর্ণ বেআইনি হিসেবে ধরা হবে। যা কিনা শান্তি ও শৃঙ্খলা রক্ষার বিরোধী। ওই নির্দেশে আরো বলা হয়েছে যে, পূর্ব দিকে – মতিঝিল বস্তি থেকে আলিপুর জেল মিউজিয়াম (ভবানী ভবনের পিছন দিক), জাজেস কোর্ট রোড পর্যন্ত। পশ্চিম দিকে – বেকার রোড ক্রসিং থেকে (বিপ্লবী কানাই ভট্টাচার্য সরণী) বেলভেদোর রোড পর্যন্ত ফুটপাত সংলগ্ন এলাকায় নিষিদ্ধের আওতায়। উত্তর দিকে – বেলভেদোর রোড, প্রেসিডেন্সি সংশোধনাগার পর্যন্ত ওই মতিঝিল বস্তি সহ। দক্ষিণ দিকে – আলিপুর জেল মিউজিয়াম এর বাউন্ডারি ওয়াল পর্যন্ত পিছনের দিক ও জাজেস কোর্ট রোড ও বেকার রোডের সংযোগস্থল পর্যন্ত। উল্লেখ্য, আগামী ৬০ দিন অর্থাৎ দুই মাস তা বহাল থাকবে। বুধবার থেকেই তা চালু এবং আগামী ২৬ অক্টোবর পর্যন্ত তা পুরোপুরিভাবে কার্যকর থাকবে।
2024-08-28

