News Flash

  • Home
  • দিনের খবর
  • শান্তি এড়াতে আলিপুর থানা সংলগ্ন চতুর্দিকে নিষেধাজ্ঞা জারি
Image

শান্তি এড়াতে আলিপুর থানা সংলগ্ন চতুর্দিকে নিষেধাজ্ঞা জারি

 কলকাতা, ২২ আগস্ট (হি. স. )  : আর জি কর হাসপাতালের চিকিৎসক মৃত্যুর ঘটনায় যাতে শহর জুড়ে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হতে না পারে এজন্য সচেষ্ট রাজ্য সরকার পুলিশ এবং প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সদর দফতর আলিপুরে যাতে কোনওরকম অশান্তি বাধাতে পারে কেউ আগাম সতর্কতা হিসেবে কলকাতাল পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল এর স্বাক্ষরিত এক নির্দেশ জারি করা হয়েছে। তদানুযায়ী, আলিপুর থানা এলাকার মধ্যে নিম্নলিখিত চারিদিকে পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ। লাঠিসোঁটা সঙ্গে রাখা যাবে না। মারাত্মক অস্ত্রশস্ত্র সঙ্গে যেন না থাকে এবং তা সম্পূর্ণ বেআইনি হিসেবে ধরা হবে। যা কিনা শান্তি ও শৃঙ্খলা রক্ষার বিরোধী। ওই নির্দেশে আরো বলা হয়েছে যে, পূর্ব দিকে – মতিঝিল বস্তি থেকে আলিপুর জেল মিউজিয়াম (ভবানী ভবনের পিছন দিক), জাজেস কোর্ট রোড পর্যন্ত। পশ্চিম দিকে – বেকার রোড ক্রসিং থেকে (বিপ্লবী কানাই ভট্টাচার্য সরণী) বেলভেদোর রোড পর্যন্ত ফুটপাত সংলগ্ন এলাকায় নিষিদ্ধের আওতায়। উত্তর দিকে – বেলভেদোর রোড, প্রেসিডেন্সি সংশোধনাগার পর্যন্ত ওই মতিঝিল বস্তি সহ। দক্ষিণ দিকে – আলিপুর জেল মিউজিয়াম এর বাউন্ডারি ওয়াল পর্যন্ত পিছনের দিক ও জাজেস কোর্ট রোড ও বেকার রোডের সংযোগস্থল পর্যন্ত। উল্লেখ্য, আগামী ৬০ দিন অর্থাৎ দুই মাস তা বহাল থাকবে। বুধবার থেকেই তা চালু এবং আগামী ২৬ অক্টোবর পর্যন্ত তা পুরোপুরিভাবে কার্যকর থাকবে।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top