News Flash

  • Home
  • প্রধান খবর
  • কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল, শীঘ্রই নিয়োগে সবুজ সঙ্কেত
Image

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল, শীঘ্রই নিয়োগে সবুজ সঙ্কেত

 কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় আট বছর ধরেই যে জটিলতা বহাল ছিল তা কাটল। ১৪ হাজার ৫২ টি শূন্য পদে নিয়োগের জন্য আর কোনও বাধা থাকল না। তবে মেধা তালিকায় ১,৪৬৩ জন কে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। সেইসঙ্গে এমন নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও পার্থসারথি চট্টোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চের এই রায়ের পরিপ্রেক্ষিতে খুশি কর্ম প্রার্থীরা। উল্লেখ্য, প্রায় দেড় হাজারের কাছাকাছি মেধা তালিকায় নাম নথিভুক্ত থাকলেও বাদ পড়েছিল। বুধবার এই রায় দিয়েছে এ রাজ্যের উচ্চ আদালত। প্রসঙ্গতঃ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এস এস সি কর্তৃপক্ষ কে আগামী চার সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ ও পরবর্তী চার সপ্তাহের মধ্যেই কর্মপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশের পাশাপাশি নিয়োগপত্র প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ দুই মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার পক্ষপাতী বিচারপতিদ্বয়। গোটা বিষয়টি অতি দ্রুত কার্যকর করার নির্দেশ রয়েছে আদালতের ওই রায়ে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top