কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় আট বছর ধরেই যে জটিলতা বহাল ছিল তা কাটল। ১৪ হাজার ৫২ টি শূন্য পদে নিয়োগের জন্য আর কোনও বাধা থাকল না। তবে মেধা তালিকায় ১,৪৬৩ জন কে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। সেইসঙ্গে এমন নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও পার্থসারথি চট্টোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চের এই রায়ের পরিপ্রেক্ষিতে খুশি কর্ম প্রার্থীরা। উল্লেখ্য, প্রায় দেড় হাজারের কাছাকাছি মেধা তালিকায় নাম নথিভুক্ত থাকলেও বাদ পড়েছিল। বুধবার এই রায় দিয়েছে এ রাজ্যের উচ্চ আদালত। প্রসঙ্গতঃ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এস এস সি কর্তৃপক্ষ কে আগামী চার সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ ও পরবর্তী চার সপ্তাহের মধ্যেই কর্মপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশের পাশাপাশি নিয়োগপত্র প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ দুই মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার পক্ষপাতী বিচারপতিদ্বয়। গোটা বিষয়টি অতি দ্রুত কার্যকর করার নির্দেশ রয়েছে আদালতের ওই রায়ে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল, শীঘ্রই নিয়োগে সবুজ সঙ্কেত
Releated Posts
তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…
তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা
কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…
৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা
জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…
তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…


















