বালুরঘাট, ২৮ আগস্ট (হি.স.): বনধকে ঘিরে বালুরঘাটে উত্তেজনা ছড়ালো। বুধবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের সামনে। এক দিকে, বনধের সমর্থনে যখন বিজেপি কর্মী-সমর্থকেরা পিকেটিং করছে, তখন বনধের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল কংগ্রেসও। দুই দলের সমর্থকদের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বালুরঘাটে সরকারি বাস ছাড়লেও বেসরকারি পরিষেবা ব্যাহত হয়েছেই বলে খবর। বনধের প্রভাব পড়েছে স্থানীয় বাজাগুলোতেও। বন্ধ দোকানের ঝাঁপ। বালুরঘাটে পুলিশ এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে। অশান্তি ছড়ানোর অভিযোগে বালুরঘাটে বিজেপির টাউন সভাপতি সমীরপ্রসাদ দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বনধকে ঘিরে বালুরঘাটে উত্তেজনা, বিজেপি ও তৃণমূলের মধ্যে বাদানুবাদ
Releated Posts
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…
১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে ২০ ও ২১ জুন মেডিক্যাল ছাত্রদের ছুটি নয়, কড়া নির্দেশ এনএমসির
নয়াদিল্লি, ১৯ জুন : ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে সামনে রেখে দেশের সমস্ত মেডিক্যাল কলেজের…
সেহাত প্রকল্প বাঁচাতে ১৭৫ কোটি টাকার প্যাকেজ ঘোষণা জম্মু-কাশ্মীর সরকারের, আপাতত সরে দাঁড়াল না বেসরকারি হাসপাতালগুলি
শ্রীনগর, ১৯ জুন (আইএএনএস) : আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (পিএম-জেএওয়াই) সেহাত প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত…


















