News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৫ লক্ষাধিক টাকার স্বর্ণের চেইন সহ আটক দুই ছিনতাইকারী 
Image

১৫ লক্ষাধিক টাকার স্বর্ণের চেইন সহ আটক দুই ছিনতাইকারী 

আগরতলা, ২৭ আগস্ট: বিভিন্ন ছিনতাই যাওয়া স্বর্ণালঙ্কার সহ দুইজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। সাথে একটি বাইক এবং একটি ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা হবে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছেন, বেশ কিছু দিন যাবৎ এডিনগর, রামনগর, রাধানগর সহ বিভিন্ন জায়গায় থেকে ছিনতাইয়ের অভিযোগ উঠে আসছিল।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। অবশেষে চোর চক্রকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ।চুরি যাওয়া ১৩টি স্বর্ণের চেইন সহ একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।সাথে দুইজনকে যুবককে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, তারা প্রাত:ভ্রমণে মহিলাদের বাইক নিয়ে গলার থেকে চেইন ছিনতাই করত। ধৃতরা হলেন, ভাটি অভয়নগরের বাসিন্দা সমীর মিয়া এবং মধ্য ভুবনবনের বাসিন্দা বাপন নন্দী। উদ্ধারকৃত জিনিসের বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

এক মহিলা জানিয়েছেন, গত ৫ জুন ঔষধ আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। বাজারে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। তার পেছন থেকে বাইকে করে একটি যুবক গলা থেকে সোনার চেইন জোরপূর্বক নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে ওই তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন। ততক্ষণে ঘটনাস্থল থেকে ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পরর্বতী সময়ে জিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে থানার থেকে ফোন করা হয়েছিল। 

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top