News Flash

  • Home
  • Uncategorized
  • সঞ্জয় দত্তর বায়োপিকে একসঙ্গে দেখা যাবে রণবীর-অনুষ্কাকে
Image

সঞ্জয় দত্তর বায়োপিকে একসঙ্গে দেখা যাবে রণবীর-অনুষ্কাকে

মুম্বই, ৮ সেপ্টেম্বর (হি.স.) : ফের একসঙ্গে দেখা যাবে রণবীর কাপুর ও অনুষ্কা শর্মাকে| শোনা যাচ্ছে, সঞ্জয় দত্তর বায়োপিকে anushka sharmaরণবীর কাপুরের সঙ্গে ফের জুটি বাঁধবেন অনুষ্কা শর্মা|
ফ্যানরা নাকি তাঁদের একসঙ্গে রানুষ্কা বলে ডাকেন| রাজকুমার হিরানির পরিচালনায় তৈরি করা হচ্ছে সঞ্জয় দত্তর বায়োপিক| ছবিতে সঞ্জয়ের স্ত্রী মান্যতার ভূমিকায় দেখা যাবে অনুষ্কাকে| তবে সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি| খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শুটিং| তবে সঞ্জয় দত্তর প্রথম পক্ষের স্ত্রীর ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও ঠিক করা হয়নি| প্রথম পক্ষের স্ত্রীর খোঁজ চলছে এখনও| সব ঠিক থাকলে সামনের বছর ক্রিসমাসেই মুক্তি পাবে ছবিটি| শোনা যাচ্ছে সঞ্জয় দত্তর বাবার ভূমিকায় অভিনয় করবেন না আমির খান| প্রথমে সুনীল দত্তর ভূমিকায় অভিনয় করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি| কিন্তু, পরে নাকচ করে দেন| কী কারণে নাকচ করে দেন সে বিষয়ে কিছুই জানা যায়নি| তাই এখন প্রথম পক্ষের স্ত্রীর পাশাপাশি বাবারও খোঁজ চালাচ্ছেন রাজকুমার হিরানি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top