News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদী ও যোগীর প্রশংসা করায় তিন তালাক, স্বামীর বিরুদ্ধে পুলিশে নালিশ স্ত্রীর
Image

মোদী ও যোগীর প্রশংসা করায় তিন তালাক, স্বামীর বিরুদ্ধে পুলিশে নালিশ স্ত্রীর

বাহরাইচ, ২৪ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করায় স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী। উত্তর প্রদেশের বাহরাইচের ঘটনা। স্বামীর বিরুদ্ধে পুলিশের অভিযোগ জানিয়েছেন স্ত্রী মারিয়াম। ওই মহিলা জানিয়েছেন, অযোধ্যা শহরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করেছিলেন তিনি, তাতে রেগে গিয়ে স্বামী তাঁকে তিন তালাক দিয়েছে, এরপরই স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন স্ত্রী।ওই মহিলা বলেছেন, “আমি একটি গ্রাম থেকে এসেছি, যখন আমি শহর দেখলাম, আমি তা পছন্দ করেছি এবং আমি যোগী জি এবং মোদীজির প্রশংসা করেছি, আমার শ্বশুরবাড়ির লোকজন তা পছন্দ করেনি এবং তাঁরা আমাকে মারধর করে, আমার বাপের বাড়িতে পাঠিয়েছে। পরে আমাকে তিন তালাক দেওয়া হয়, তাদের কাছে যৌতুকের অনেক দাবি ছিল, আমাদের পরিবার সবকিছু দিয়েছে। আমি মেয়েদের নিরাপত্তার জন্য যোগীজির প্রশংসা করেছি, তিনি মেয়েদের জন্য সবকিছু করেছেন। আমার স্বামী তা পছন্দ করেনি।বাহরাইচের এসপি বৃন্দা শুক্লা বলেছেন, “তিনি বাহরাইচের জারওয়াল রোড থানা এলাকার বাসিন্দা এবং অযোধ্যায় বিয়ে করেছেন। তিনি অভিযোগ করেছেন, যখন তিনি পরিবারের সঙ্গে অযোধ্যা জেলা সফর করছিলেন, তখন তিনি সাম্প্রতিক উন্নয়ন, প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী যোগীর কাজের প্রশংসা করেছিলেন। এতে ক্ষুব্ধ হয় তাঁর স্বামী ও অন্যান্য শ্বশুরবাড়ির লোকজন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top