মুম্বই, ২৪ আগস্ট (হি.স.): ভারতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না শিখর ধাওয়ানকে। শনিবার তিনি নিজের অবসরের কথা ঘোষণা করেছেন। কিন্তু নিজের ১৩ বছরের ক্যারিয়ারে এমন কিছু কীর্তি গড়ে গেছেন যা ক্রিকেট ইতিহাসে, আইসিসি টুর্নামেন্টগুলিতে ‘গব্বরে’র রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়।
**২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি ধাওয়ানের জন্য ছিল স্বপ্পের মতো। ওই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি।
**২০১৫ বিশ্বকাপেও ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শিখর ধাওয়ান।
**২০১৩ সালের পর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ধাওয়ান।
আইসিসি টুর্নামেন্টের বাইরে শিখর ধাওয়ান:
**২০১৪ সালে মোহালিতে টেস্ট অভিষেকেই ১৮৭ রানের সেঞ্চুরিটি আজও স্মরণীয়।
**ওয়ানডেতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম ৬ হাজার রানের মালিক ছিলেন ধাওয়ান। মাত্র ১৪০ ইনিংসে ৬ হাজার রান করেন তিনি। একমাত্র বিরাট কোহলি তাঁর চেয়ে কম ইনিংস খেলে ওই কীর্তি গড়েছেন।

