News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেটকে বিদায় শিখরের, ধাওয়ানের যে কীর্তিগুলি ক্রিকেট ইতিহাসে রীতিমতো ঈর্ষণীয়
Image

ক্রিকেটকে বিদায় শিখরের, ধাওয়ানের যে কীর্তিগুলি ক্রিকেট ইতিহাসে রীতিমতো ঈর্ষণীয়

মুম্বই, ২৪ আগস্ট (হি.স.): ভারতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না শিখর ধাওয়ানকে। শনিবার তিনি নিজের অবসরের কথা ঘোষণা করেছেন। কিন্তু নিজের ১৩ বছরের ক্যারিয়ারে এমন কিছু কীর্তি গড়ে গেছেন যা ক্রিকেট ইতিহাসে, আইসিসি টুর্নামেন্টগুলিতে ‘গব্বরে’র রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়।

**২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি ধাওয়ানের জন্য ছিল স্বপ্পের মতো। ওই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি।

**২০১৫ বিশ্বকাপেও ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন  শিখর ধাওয়ান।

**২০১৩ সালের পর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ধাওয়ান।

আইসিসি টুর্নামেন্টের বাইরে শিখর ধাওয়ান:

**২০১৪ সালে মোহালিতে টেস্ট অভিষেকেই ১৮৭ রানের সেঞ্চুরিটি আজও স্মরণীয়।

**ওয়ানডেতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম ৬ হাজার রানের মালিক ছিলেন ধাওয়ান। মাত্র ১৪০ ইনিংসে ৬ হাজার রান করেন তিনি। একমাত্র বিরাট কোহলি তাঁর চেয়ে কম ইনিংস খেলে ওই কীর্তি গড়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top