News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্যার জলে ডুবে আপতত বটতলা মহাশশ্নান বন্ধ, অচল চুল্লি সরাইয়ে লাগবে কমপক্ষে সাতদিন, হাঁপানিয়ায় সৎকারের পরামর্শ মেয়রের
Image

বন্যার জলে ডুবে আপতত বটতলা মহাশশ্নান বন্ধ, অচল চুল্লি সরাইয়ে লাগবে কমপক্ষে সাতদিন, হাঁপানিয়ায় সৎকারের পরামর্শ মেয়রের

আগরতলা, ২৩ আগস্ট: বন্যার পরিস্থিতি জেরে আগরতলায় বটতলা মহাশশ্নানে আপতত সৎকার কার্য বন্ধ থাকবে। বন্যার জলে ডুবে মহাশ্মশানের সমস্ত চুল্লি অচল হয়ে পড়েছে। তা সচল করতে কমপক্ষে সাতদিন সময় লাগবে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে শহরবাসীর উদ্দেশ্যে তাঁর পরামর্শ, এই সময়ের মধ্যে হাঁপানিয়াস্থিত শ্মশান সৎকারের জন্য ব্যবহার করুন।

প্রসঙ্গত, ত্রিপুরায় টানা বৃষ্টিপাতে বটতলা মহাশ্মশানের বেশ কয়েকটি চুল্লি জলের তলায় চলে গিয়েছে। স্বাভাবিক কারণেই এ চুল্লিতে মরদেহের শেষকৃত্য করানো সম্ভব হচ্ছে না। ঘরের ভেতরের বৈদ্যুতিক চুল্লিতেই মরদেহের শেষকৃত্য করানো হচ্ছে। টানা বর্ষণের কারণে বটতলা চত্বর জলমগ্ন হয়ে পড়ে। মহাশ্মশানের ডোম ও কর্মীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বৈদ্যুতিক চুল্লিতে মরদেহ শেষকৃত্য করাতে কিন্তু তারপরও বেশ কয়েক ঘণ্টা ধরে শ্মশানযাত্রীরা অপেক্ষায় বসে থাকেন। 



Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top