কাঠমান্ডু, ১৩ আগস্ট (হি.স.): নেপালের তনহুঁ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনাগ্রস্ত বাসে যে ৪০ জন যাত্রী ছিলেন, তাঁরা প্রত্যেকেই ভারতীয়। এই দুর্ঘটনায় ইতিমধ্যেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। বাসটি ভারতের গোরক্ষপুর থেকে নেপালে গিয়েছিল।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল বাসটি। ওই বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। শুক্রবার তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। তবে বাসটি কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। নেপাল পুলিশের তরফে তনহুঁ জেলার ডিএসপি দীপকুমার রায়া জানিয়েছেন, বাসটি উত্তর প্রদেশ থেকে নেপালে গিয়েছিল। বাসটির নম্বরপ্লেটেও ‘ইউপি’ লেখা রয়েছে। উত্তর প্রদেশের এক সরকারি আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখে সেটির মালিকের নাম এবং রাজ্যের কোনও বাসিন্দা দুর্ঘটনায় কবলে পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নেপালে নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস; মৃত্যু ১৪ ভারতীয়র, আহত ১৬ জন
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















