News Flash

  • Home
  • দিনের খবর
  • মহাকাশ অনুসন্ধান রোমাঞ্চকর ও সেইসঙ্গে চ্যালেঞ্জিং কাজও : রাষ্ট্রপতি
Image

মহাকাশ অনুসন্ধান রোমাঞ্চকর ও সেইসঙ্গে চ্যালেঞ্জিং কাজও : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): প্রথম জাতীয় মহাকাশ দিবস উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে রাষ্ট্রপতি জানালেন, মহাকাশ অনুসন্ধান রোমাঞ্চকর ও সেইসঙ্গে চ্যালেঞ্জিং কাজও। চন্দ্রযান-৩-এর চাঁদে অবতরণের বর্ষপূর্তি উপলক্ষ্যে শুক্রবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে প্রথম জাতীয় মহাকাশ দিবস। চন্দ্রযান-৩-এর সাফল্য এবং চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে ভারতের পদার্পণ-এর দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রথম এই জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লির ভারত মণ্ডপমে এই উপলক্ষ্যে মূল অনুষ্ঠানের সূচনা করেন।অনুষ্ঠানের সূচনার পর রাষ্ট্রপতি এদিন ইসরোর রোবটিক্স চ্যালেঞ্জ ও ভারতীয় অন্তরীক্ষ হ্যাকাথনের বিজয়ীদের পুরস্কৃত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান ডঃ এস সোমনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রমুখ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “সেই ঐতিহাসিক মুহূর্ত যখন বিক্রম ল্যান্ডার সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল, তা ছিল সমস্ত ভারতীয়দের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত। আমি টাচডাউনের লাইভ ফুটেজ দেখেছি এবং সমস্ত ভারতীয়দের মতো, অত্যন্ত গর্ব অনুভব করেছি। এই কৃতিত্বকে উদযাপন করার জন্য আমি একধাপ এগিয়ে যেতে চাই এবং প্রথম জাতীয় মহাকাশ দিবসে সমস্ত ভারতীয়কে অভিনন্দন জানাতে চাই, বিশ্বমানের মাইলফলক অর্জনের সঙ্গে সঙ্গে ইসরোর যাত্রা অসাধারণ হয়েছে।”রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, “আমি এটা জেনে খুশি যে, চাঁদ অধ্যয়নের জন্য অন্যান্য মিশনগুলিও ভবিষ্যতে ইসরো দ্বারা পরিকল্পনা করা হয়েছে। আমি সমগ্র ইসরো পরিবার এবং বিশেষ করে চন্দ্রযান মিশনের সঙ্গে যুক্ত সকলকে আমার শুভেচ্ছা জানাই।” রাষ্ট্রপতি বলেছেন, “মহাকাশ অনুসন্ধান মানুষের ক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে। মানুষের কল্পনা বাস্তবে রূপান্তরিত হয়েছে। মহাবিশ্বের রহস্য উন্মোচন করা হয়েছে। মহাকাশ অনুসন্ধান রোমাঞ্চকর এবং সেইসঙ্গে একটি চ্যালেঞ্জিং কাজও। এতে অনেক সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলি সমাধানের জন্য পরিচালিত গবেষণা বিজ্ঞানের বিকাশকে ত্বরান্বিত করে এবং মানুষের জীবনকে উন্নত করে।”

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top