News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত মণ্ডপমে জাতীয় মহাকাশ দিবস উদযাপন, ইসরোর সাফল্যকে কুর্নিশ দেশবাসীর
Image

ভারত মণ্ডপমে জাতীয় মহাকাশ দিবস উদযাপন, ইসরোর সাফল্যকে কুর্নিশ দেশবাসীর

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): চন্দ্রযান-৩-এর চাঁদে অবতরণের বর্ষপূর্তি উপলক্ষ্যে শুক্রবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে প্রথম জাতীয় মহাকাশ দিবস। চন্দ্রযান-৩-এর সাফল্য এবং চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে ভারতের পদার্পণ-এর দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রথম এই জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। দিনটি উদযাপনের মূল ভাবনা- ‘চাঁদকে স্পর্শ করা, জীবনকে স্পর্শ করা-ভারতের মহাকাশ কাহিনী’। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লির ভারত মণ্ডপমে এই উপলক্ষ্যে মূল অনুষ্ঠানের সূচনা করেন।অনুষ্ঠানের সূচনার পর রাষ্ট্রপতি এদিন ইসরোর রোবটিক্স চ্যালেঞ্জ ও ভারতীয় অন্তরীক্ষ হ্যাকাথনের বিজয়ীদের পুরস্কৃত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান ডঃ এস সোমনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রমুখ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “সেই ঐতিহাসিক মুহূর্ত যখন বিক্রম ল্যান্ডার সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল, তা ছিল সমস্ত ভারতীয়দের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত। আমি টাচডাউনের লাইভ ফুটেজ দেখেছি এবং সমস্ত ভারতীয়দের মতো, অত্যন্ত গর্ব অনুভব করেছি। এই কৃতিত্বকে উদযাপন করার জন্য আমি একধাপ এগিয়ে যেতে চাই এবং প্রথম জাতীয় মহাকাশ দিবসে সমস্ত ভারতীয়কে অভিনন্দন জানাতে চাই, বিশ্বমানের মাইলফলক অর্জনের সঙ্গে সঙ্গে ইসরোর যাত্রা অসাধারণ হয়েছে।” ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, “২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবস উদযাপিত হচ্ছে, চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক চন্দ্র অবতরণকে স্মরণীয় করে, যা ভারতের মহাকাশ ইতিহাসে আগে কখনও ঘটেনি। প্রধানমন্ত্রী ২৩ আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করেছেন এবং অবতরণ স্থানটির নাম দিয়েছেন ‘শিব শক্তি পয়েন্ট। এই বছরে দেশব্যাপী জাতীয় মহাকাশ দিবস পালিত হচ্ছে। দেশের মহাকাশ কর্মসূচী গঠনে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণার জন্য আমরা কৃতজ্ঞ।” কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, “এক বছর আগে, ২০২৩ সালের ২৩ আগস্ট আমাদের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম মহাকাশ অভিযানে পরিণত হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, প্রতি বছর এই দিনটি জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে।”

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top