News Flash

Image

প্যারিস এবার তৈরি প্যারা অলিম্পিকের জন্য

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): আর চার দিন বাদেই অর্থাৎ ২৮ আগস্ট প্যারিসে শুরু হচ্ছে প্যারা অলিম্পিক। শেষ হবে ৪ সেপ্টেম্বর। এই মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি প্যারিস। উদ্বোধনী অনুষ্ঠান হবে কনকর্ড ভেন্যুতে। প্রায় ৩০ হাজার দর্শককে উদ্বোধনী অনুষ্ঠান আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে, যারা চ্যাম্পস-এলিসিস অ্যাভিনিউতে বিনামূল্যে অনুষ্ঠানে যোগ দিতে সক্ষম হবেন।লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি গ্রাম স্টোক ম্যান্ডেভিল থেকে গত রবিবার ফ্রান্সে অলিম্পিক  শিখা এসে পৌঁছেছে। প্যারালিম্পিকে ১৯টি ভেন্যুতে ৪৪০০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে। প্যারিস আয়োজক কমিটির সভাপতি টনি এস্টানগুয়েট বলেছেন, এখনও পর্যন্ত ১.৭ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। ইভেন্টগুলির মধ্যে রয়েছে ফ্রেঞ্চ ওপেনের হোম রোল্যান্ড গ্যারোসে হুইলচেয়ার টেনিস, স্ট্যাডে ডি ফ্রান্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, বার্সি এরেনায় বাস্কেটবল এবং লা ডিফেন্স অ্যারেনায় সাঁতার কাটা।

Releated Posts

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top