News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টির সতর্কতা নেই কলকাতায়, দক্ষিণবঙ্গে আপাতত চলবে স্বস্তির বৃষ্টিপাত
Image

বৃষ্টির সতর্কতা নেই কলকাতায়, দক্ষিণবঙ্গে আপাতত চলবে স্বস্তির বৃষ্টিপাত

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): শুক্রবার সকালের আবহাওয়া বুঝিয়ে দিচ্ছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে চার জেলায়। এই জেলাগুলি হল দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর। রবিবারও এই চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, হুগলি এবং পশ্চিমের তিন জেলা বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।কলকাতায় অবশ্য ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে শহরের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শুক্রবার সকালেও কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন থাকতে পারে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি।

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top