কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): শুক্রবার সকালের আবহাওয়া বুঝিয়ে দিচ্ছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে চার জেলায়। এই জেলাগুলি হল দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর। রবিবারও এই চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, হুগলি এবং পশ্চিমের তিন জেলা বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।কলকাতায় অবশ্য ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে শহরের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শুক্রবার সকালেও কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন থাকতে পারে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি।

বৃষ্টির সতর্কতা নেই কলকাতায়, দক্ষিণবঙ্গে আপাতত চলবে স্বস্তির বৃষ্টিপাত
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















