News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টি থামছেই না উত্তর-পূর্বাঞ্চলে, দেশজুড়ে বর্ষণ সতর্কতা আইএমডি-র
Image

বৃষ্টি থামছেই না উত্তর-পূর্বাঞ্চলে, দেশজুড়ে বর্ষণ সতর্কতা আইএমডি-র

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি আপাতত বৃষ্টি থেকে রেহাই পাবে না। অসম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী ২৫ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যে বর্ষণ-সতর্কতা জারি করে আইএমডি।ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, গুজরাটের বিভিন্ন অংশে ২৪-২৫ আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব রাজস্থানে আগামী ২৫ আগস্ট ভারী বৃষ্টি হতে পারে। মধ্য মহারাষ্ট্রেও ২৫-২৬ আগস্ট ভারী বৃষ্টি প্রত্যাশিত। কোঙ্কন ও গোয়ায় ২৪-২৬ আগস্ট, বিদর্ভে ২৪-২৫ আগস্ট এবং মধ্যপ্রদেশে ২৪-২৫ আগস্ট ভারী বৃষ্টি হতে পারে। ছত্তিশগড়েও ২৫-২৬ আগস্ট বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top