নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি আপাতত বৃষ্টি থেকে রেহাই পাবে না। অসম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী ২৫ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যে বর্ষণ-সতর্কতা জারি করে আইএমডি।ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, গুজরাটের বিভিন্ন অংশে ২৪-২৫ আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব রাজস্থানে আগামী ২৫ আগস্ট ভারী বৃষ্টি হতে পারে। মধ্য মহারাষ্ট্রেও ২৫-২৬ আগস্ট ভারী বৃষ্টি প্রত্যাশিত। কোঙ্কন ও গোয়ায় ২৪-২৬ আগস্ট, বিদর্ভে ২৪-২৫ আগস্ট এবং মধ্যপ্রদেশে ২৪-২৫ আগস্ট ভারী বৃষ্টি হতে পারে। ছত্তিশগড়েও ২৫-২৬ আগস্ট বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টি থামছেই না উত্তর-পূর্বাঞ্চলে, দেশজুড়ে বর্ষণ সতর্কতা আইএমডি-র
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















