খেজুরি, ২২ আগস্ট (হি.স.): আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে মৌন মিছিল করলো পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির কলাগাছিয়া জগদীশ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রী ও শিক্ষক -শিক্ষিকারা। গত ৯ আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অশান্ত বাংলা তথা সমগ্র দেশ। সাধারণ মানুষ থেকে চিকিৎসক সকলেই বিক্ষোভে রাস্তায় নেমেছেন নির্যাতিতার ন্যায়বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে। বৃহস্পতিবার খেজুরির কলাগাছিয়া জগদীশ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীরা আর জি কর কান্ডের প্রতিবাদে বিচার চেয়ে হাতে ফেস্টুন, প্লাকার্ড নিয়ে কালো ফিতা পরিধান করে বিদ্যালয় থেকে কলাগাছিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত মৌন মিছিল করে পথ পরিক্রমা করে। তাদের একটাই দাবি ”উই ওয়ান্ট জাস্টিস”। মৌন মিছিলে যোগ দেন বিদ্যালয়ের প্রায় সমস্ত শিক্ষক-শিক্ষিকারা।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে, খেজুরিতে পথে নামলো ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা
Releated Posts
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…
১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…


















