News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর কাণ্ডের প্রতিবাদে, খেজুরিতে পথে নামলো ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা
Image

আর জি কর কাণ্ডের প্রতিবাদে, খেজুরিতে পথে নামলো ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা

খেজুরি, ২২ আগস্ট (হি.স.): আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে মৌন মিছিল করলো পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির কলাগাছিয়া জগদীশ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রী ও শিক্ষক -শিক্ষিকারা। গত ৯ আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অশান্ত বাংলা তথা সমগ্র দেশ। সাধারণ মানুষ থেকে চিকিৎসক সকলেই বিক্ষোভে রাস্তায় নেমেছেন নির্যাতিতার ন্যায়বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে। বৃহস্পতিবার খেজুরির কলাগাছিয়া জগদীশ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীরা আর জি কর কান্ডের প্রতিবাদে বিচার চেয়ে হাতে ফেস্টুন, প্লাকার্ড নিয়ে কালো ফিতা পরিধান করে বিদ্যালয় থেকে কলাগাছিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত মৌন মিছিল করে পথ পরিক্রমা করে। তাদের একটাই দাবি ‌”উই ওয়ান্ট জাস্টিস”। মৌন মিছিলে যোগ দেন বিদ্যালয়ের প্রায় সমস্ত শিক্ষক-শিক্ষিকারা।

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top