News Flash

Image

করিমগঞ্জে গাঁজা সহ ধৃত এক

করিমগঞ্জ (অসম), ১৯ আগস্ট (হি.স.) : করিমগঞ্জে গাঁজা সহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ । জানা যায়বহিঃরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে সদর পুলিশের জালে পড়েছে ত্রিপুরার গাঁজা পাচারকারী । ধৃত পাচারকারীকে ত্রিপুরার বাসিন্দা সুনীল সরকার বলে পরিচয় শনাক্ত করেছে পুলিশ । স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্য মতে, ধৃত পাচারকারী নিউ করিমগঞ্জ স্টেশনে ট্রেন থেকে নেমে অটো রিক্সাতে করে করিমগঞ্জ এ এস টি সি বাসস্ট্যান্ডে যাওয়ার পথে সেন-কো পেট্রল পাম্পের সামনে আসার পর পুলিশ তাকে আটক করে তল্লাশি করলে তার ব্যাগ থেকে উদ্ধার হয় ছয়টি প্যাকেটে প্রায় সাড়ে ছয় কেজি পরিমাণ গাঁজা । সদর পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা উদ্ধারের ঘটনায় ধৃত সুনীল সরকারের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে । তার মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করে জোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে ।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top