News Flash

  • Home
  • Uncategorized
  • ‘ঠগ’ সিনেমায় একসঙ্গে অমিতাভ-আমির-জ্যাকি শ্রফ
Image

‘ঠগ’ সিনেমায় একসঙ্গে অমিতাভ-আমির-জ্যাকি শ্রফ

মুম্বই, ৬ সেপ্টেম্বর (হি.স.) : চমক দিতে চলেছে যশ রাজ ফিল্মের পরবর্তী ছবি ঠগ| এবার একই সিনেমায় প্রথমবার অমিতাভ AmitabhBachchanবচ্চনের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করতে দখা যাবে আমির খানকে| শোনা যাচ্ছে, ছবিতে আমির ও অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জ্যাকি শ্রফ|কানাঘুষো শোনা গেছে, ছবিতে জ্যাকি শ্রফের সঙ্গে কাজ করতে চান পরিচালক| অমিতাভ ও জ্যাকি থাকবেন ছবির প্রধান চরিত্রে| তবে এখনও পর‌্যন্ত সেই বিষয়ে নিশ্চিত কিছুই জানা যায়নি| তবে ছবিতে আমিরের সঙ্গে কাজ করার জন্য বেশ উত্তেজিত অমিতাভ| আমিরের সঙ্গে কাজ করা তাঁর কাছে সৌভাগ্যের বিষয় বলে জানিয়েছেন তিনি|
১৮৩৯ সালের একটি বিদেশি উপন্যাসকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে ঠগের গল্প| উপন্যাসের নাম কনফেশন অফ ও ঠগ| লিখেছেন ফিলিপ মিডোস টেলর| অপরাধ ও পুরস্কারকে কেন্দ্র করে লেখা হয়েছে উপন্যাসটি| উপন্যাসে ১৮৩২ সালের ভারতে ফুটিয়ে তোলা হয়েছিল| ঠগদের অত্যাচারের কাহিনি তুলে ধরা হবে ছবিতে| ছবিতে দেখা যাবে টাকা ও মূল্যবান জিনিস লুট করার জন্য ভ্রমণকারীদের ধরে ধরে খুন করবে ঠগরা| সামনের বছর শুরু হবে ছবির শুটিং| ছবিটি পরিচালনা করবেন বিজয়কৃষ্ণ আচার‌্য সম্ভবত ২০১৮ সালের ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি|
এও জানা গেছে, ছবিতে অভিনয়ের জন্য প্রথমে বলা হয়েছিল হৃতিক রোশনকে| কিন্তু, ছবির স্ক্রিপ্টে বেশ কিছু পরিবর্তন করতে বলেন হৃতিক| তারপর অবশ্য পরিচালক সেই মতো পরিবর্তন করতে শুরু করেন| কিন্তু, তখন কাবিল ছবিটি করার জন্য চলে যান হৃতিক| তারপর ছবিতে অভিনয়ের জন্য বলা হয় আমিরকে| স্ক্রিপ্ট দেখে হ্যাঁ বলেন তিনি| তবে ছবিতে আমিরের বিপরীতে আদৌ দীপিকা পাডুকোন অভিনয় করবেন কি না সেই বিষয় সঠিকভাবে কিছুই জানা যায়নি|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top