News Flash

Image

বরাক নদী থেকে জীবন্ত উদ্ধার প্রেমিক যুগলকে

শিলচর (অসম) ১৯ আগস্ট (হি.স.):  বরাক নদী থেকে জীবন্ত উদ্ধার করা হল প্রেমিক যুগলকে। রবিবার রাতে বরাক নদী থেকে যুবক-যুবতীকে উদ্ধার করেন দেবী বিসর্জনে থাকা লোকরা। ঐদিন রাতে শিলচর সদরঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেয় যুবক যুবতী। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে দুজনকে জীবন্ত উদ্ধার করা হয়। মনসা দেবীর মূর্তি বিসর্জন দিতে যাওয়া লোকদের হঠাৎ নজরে পড়ে যুবকযুবতীকে। সঙ্গে সঙ্গে তারা দুজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এরপর খবর দেওয়া হয়  পুলিশকে। পুলিশ পৌঁছে দু’জনকে হাসপাতালে নিয়ে যায়।এদিকে, জানা যায় প্রেমজনিত কারণে তারা বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করে। উদ্ধার করা যুবক সোনাইয়ের বাসিন্দা এবং যুবতী দুধপাতিল এলাকার বলে জানা যায়।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top