ব্যাঙ্কক, ৬ সেপ্টেম্বর (হি.স.) : মঙ্গলবার থাইল্যান্ড-মালয়েশিয়ার সীমান্তবর্তী নারাথিওয়াত প্রদেশের একটি স্কুলের পাশে বোমা বিস্ফোরণে দুজনের মৃতু্য হয়েছে| স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী একটি স্কুলের কাছে এই বিস্ফোরণে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে| দুদেশের সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে| তবে কে বা কারা এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে তা জানা যায়নি|
বাগদাদে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের গাড়ি বোমা হামলায় অন্তত নয়জনের মৃতু্য হয়েছে| মঙ্গলবার স্থানীয় পুলিশ ও হাসপাতালের পক্ষ থেকে এখবর পাওয়া গিয়েছে| স্থানীয় পুলিশ জানায়, সোমবার কারাদা জেলায় এই হামলার ঘটনাটি ঘটে| আহত প্রায় ২০ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে| আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|
এদিকে এই হামলার পরই দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস| সংগঠনের মুখপত্রে বিবৃতিতে বলা হয়েছে, শিয়া মুসলমানদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে|
থাইল্যান্ড-মালয়েশিয়ার সীমান্তবর্তী স্কুলের পাশে বোমা বিস্ফোরণ, মৃত ২, বাগদাদে আইএসের গাড়ি বোমা হামলায় নয়জনের মৃতু্য
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















