News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরে ব্যস্তসময়ে ১৪ চাকার গাড়ির প্রবেশ, পিষে গেল যুবকের পা
Image

শহরে ব্যস্তসময়ে ১৪ চাকার গাড়ির প্রবেশ, পিষে গেল যুবকের পা

আগরতলা, ৬ সেপ্টেম্বর: দিনের ব্যস্ততম সময়ে শহরের ব্যস্ত এলাকায় ১৪ চাকার একটি ভারী গাড়ি প্রবেশ করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আগরতলায়। রবিবার মটরস্ট্যান্ড এলাকায় ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন এক যুবক। আহত যুবকের নাম প্রাণেশ দাস, তাঁর বাবার নাম পরিমল চন্দ্র দাস।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাণেশ দাস পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি ১৪ চাকার গাড়ি তাঁর পায়ের উপর দিয়ে চলে যায়। ঘটনায় তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে। আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রথমে আহত যুবককে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে জিবি হাসপাতালে রেফার করা হয়।
ঘটনার পর ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ। তবে দিনের ব্যস্তসময়ে শহরের ব্যস্ত এলাকায় কীভাবে একটি ১৪ চাকার ভারী গাড়ি প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের আধিকারিক মুক্তা ঘোষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণে ভারী যানবাহনের প্রবেশ রোধের পাশাপাশি অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও নজরদারির প্রয়োজন রয়েছে। তাঁদের প্রশ্ন, ট্রাফিক পুলিশের উপস্থিতির মধ্যেই কীভাবে ওই ভারী গাড়ি শহরে প্রবেশ করল?

তবে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশের স্পষ্টত কিছুই জানায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

চা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন উপলক্ষে ধর্মনগরে সিআইটিইউ -র উদ্যোগে রক্তদান শিবির

ধর্মনগর, ৬ সেপ্টেম্বর: ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে মানবিক কর্মসূচির আয়োজন করল সিআইটিইউ ধর্মনগর…

ByByReshmi Debnath Sep 6, 2026

ডুকলীতে সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদানে এগিয়ে এলেন প্রায় ৭০ জন

আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

Leave a Reply

Scroll to Top